জাতিসংঘের সাধারণ পরিষদে বিদায়ী ভাষণ দিয়েছেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি যুদ্ধ বন্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলা, জলবায়ু সংকট এবং জাতিসংঘের সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ করেছেন। গুতেরেস সতর্ক করেছেন যে, ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘও চাপের মধ্যে রয়েছে।
এআইয়ের বিকাশ ও ব্যবহার নিয়ে বৈশ্বিক পর্যায়ে সমন্বিত তদারকির প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করে গুতেরেস বলেন, প্রযুক্তিগত বিপ্লবে নেতৃত্ব দেওয়া দেশগুলোর উচিত নিরাপত্তা ঝুঁকি-সংক্রান্ত তথ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করা। তিনি যুদ্ধ ও সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত করার ওপর জোর দেন।





