আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান পূর্বের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।







