ভারতরত্ন ও কিংবদন্তি কর্ণাটক সংগীতশিল্পী এম.এস. সুব্বুলক্ষ্মীর জীবন এবার বড় পর্দায় আসছে। তার বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। পরিচালক গৌতম তিন্নানুরির এই প্যান-ইন্ডিয়া ছবিটি সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ের দ্য মিউজিক অ্যাকাডেমিতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা কমল হাসান। ছবিটির সংগীত পরিচালনা করবেন অনিরুদ্ধ রবিচন্দর। গীতা আর্টসের ব্যানারে অল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বান্নি ভাস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা এই বায়োপিক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।







