তৃতীয় যুব ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৪৩ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানে অলআউট হয় যুবারা। আল আমিন হোসেন ৬০ রানে ৬ উইকেট নিলেও আফগানদের ২৩৭ রানের সংগ্রহ টপকাতে পারেনি বাংলাদেশ।
একসময় ১৫৭ রানে ২ উইকেট নিয়ে জয়ের পথে ছিল বাংলাদেশ। কিন্তু এরপর দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। আবদুল্লাহ আল মুহি ৬১ ও কাওসার আহমেদ ৬৪ রান করেন। চার ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে আছে।









