অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রায় ১২ বছর পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছেন। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি। তিনি ‘তাণ্ডব’ লেখা একটি ক্ল্যাপস্টিক হাতে ছবি প্রকাশ করেছেন, যা ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘তাণ্ডব’ সিনেমায় মিমিকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও অন্যান্য চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এর আগে রাজের পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি।







