ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর আজ রাতে (বাংলাদেশ সময় রাত ২টা) লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে। এবারের পুরস্কার কে জিতবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে ৩৩ বছর বয়সী হ্যারি কেইন এবং ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল এই পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।
ইএসপিএন সকারের জরিপে হ্যারি কেইন দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছেন, যেখানে ইয়ামাল পেয়েছেন ২৮ শতাংশ ভোট। কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসিও এই তালিকায় রয়েছেন। তবে শেষ পর্যন্ত লড়াইটা কেইন, ইয়ামাল ও এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে।









