হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যানের জন্মদিন আজ। অস্ট্রেলিয়ার সিডনিতে ১৯৬৮ সালের এই দিনে জন্ম নেওয়া এই তারকা 'এক্স-মেন' সিরিজের উলভারিন চরিত্রে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। অভিনয়জীবন শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়, তবে প্রথমদিকে টানা পাঁচ বছর তাকে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। ২০০০ সালে 'এক্স-মেন' সিনেমায় উলভারিন চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পান তিনি।
ব্যর্থতা থেকে শিখে জ্যাকম্যান 'লোগান', 'লেস মিজারেবল' ও 'দ্য গ্রেটেস্ট শোম্যান'-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের বৈচিত্র্য প্রমাণ করেছেন। ব্যক্তিগত জীবনেও নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজ সফলতার শিখরে।






