অস্ট্রেলিয়ার জনপ্রিয় দীর্ঘদিনের ধারাবাহিক ‘নেবার্স’ এবার স্মার্টফোনকেন্দ্রিক মাইক্রোড্রামা হিসেবে নতুন আঙ্গিকে ফিরছে। মার্গট রবি অভিনীত পর্ব ও গল্পগুলো কেটে ছোট ছোট উল্লম্ব ভিডিওতে রূপান্তর করা হবে। ‘নেবার্স’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল উল্লম্ব ভিডিও প্ল্যাটফর্ম রোজবেরি মিডিয়ার সঙ্গে অংশীদার হয়েছে।
প্রথম দফায় মার্গট রবি অভিনীত দুটি গল্পকে প্রায় ১৫০ মিনিটের উল্লম্ব ভিডিও কনটেন্টে রূপ দেওয়া হবে। রোজবেরির রেডস্ন্যাপার প্রযুক্তি ব্যবহার করে আর্কাইভ বিশ্লেষণ করে চরিত্র, গল্পের ধারা ও গুরুত্বপূর্ণ দৃশ্য শনাক্ত করে মোবাইল ফোনের উল্লম্ব পর্দার উপযোগী করে সম্পাদনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে পুরোনো কনটেন্টের নতুন বাণিজ্যিক সম্ভাবনাও খুঁজে দেখা হচ্ছে।



