জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। সম্প্রতি তিনি এক ফুটফুটে পুত্রসন্তানের পিতা হয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর শুভ তিথিতে তার ঘর আলো করে এসেছে এই নতুন অতিথি। জুবিন জানিয়েছেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন এবং তারা বাড়ি ফিরে এসেছেন।
পিতৃত্বের এই নতুন দায়িত্ব পালন করতে গিয়ে জুবিন জানান, এখন কাজের সূত্রে বাইরে যাওয়া তার জন্য বেশ কঠিন হবে। তিনি বর্তমানে প্রতিটি মুহূর্ত তার সন্তানের সঙ্গে কাটাচ্ছেন। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে তিনি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তার শৈশবের ভালোবাসার মানুষকে বিয়ে করেন, তবে স্ত্রীর পরিচয় জনসমক্ষে প্রকাশ করেননি।



