চ্যানেল আই তাদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই আয়োজনে গান, সিনেমা, নাটক, আড্ডা, স্মৃতিচারণা এবং বিভিন্ন বিশেষ অনুষ্ঠান থাকছে। পাশাপাশি চ্যানেল আই চেতনা চত্বরেও দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে আজ গান, পুষ্টি আড্ডা, এবং বিশেষ নাটক ‘ডিজিটাল নবাব’ প্রচারিত হয়েছে। আগামীকাল ১ অক্টোবর, প্রতিষ্ঠাবার্ষিকীর মূল দিনে থাকছে ‘গান দিয়ে শুরু’, ‘সংবাদপত্রে বাংলাদেশ’, ‘সত্য সুন্দর প্রকাশে, চ্যানেল আই আটাশে’ শীর্ষক দিনব্যাপী আয়োজন, ‘তারকা কথন’, বিশ্ব প্রিমিয়ার চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’, বিশেষ নাটক ‘বউ চা’ এবং ‘মেমোরি রিওয়াইন্ড’।



