বলিউডে ফের একসঙ্গে দেখা যেতে পারে ইমরান হাশমি ও রণদীপ হুডাকে। ‘জান্নাত টু’-এর পর এবার সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় একটি নতুন অ্যাকশন থ্রিলারে জুটি বাঁধতে চলেছেন তারা। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি।
‘আওয়ারাপন টু’-এর পর ইমরান হাশমির ব্যস্ততা যেন আরও বেড়েছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘গানমাস্টার জি৯’। এর মধ্যেই নতুন সিনেমার খবর সামনে এলো। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ইমরান হাশমির সঙ্গে নতুন একটি সিনেমা নিয়ে কাজ করতে যাচ্ছেন। সিনেমাটিতে বড় একটি তারকাবহুল দল রাখার পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। সেই দলের অন্যতম সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন রনদীপ হুডা। ২০১২ সালের ‘জান্নাত ২’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। নতুন এই সিনেমার শুটিং শুরু হতে পারে ২০২৭ সালে এবং একই বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির লক্ষ্যে এগোচ্ছেন নির্মাতারা।








