চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমন্বয় করে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। এবার স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে না।
রবিবার (১১ অক্টোবর) জাতীয় সংসদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক হয়। পরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, উপযুক্ত সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে।



