আত্মহত্যায় প্ররোচনা মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী মাকছুদা ইসলামকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
তদন্ত কর্মকর্তার মতে, নিহত মরিয়ম খাতুন যখন ফাঁস লাগিয়ে মারা যান, তখন গাজী নজরুল ও তার স্ত্রী একই বাসায় ছিলেন। এই আত্মহত্যার ঘটনায় তাদের কোনো প্রভাব আছে কিনা, তা উদঘাটনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।








