সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আইন ও জননিরাপত্তাবিরোধী কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন, চাকরির প্রলোভনে প্রতারণা এবং না বুঝে কোনো কাগজপত্রে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া থেকে প্রবাসীদের সতর্ক থাকতে হবে। এছাড়া, নিজের ইকামা ব্যবহার করে অন্যের নামে সিম, যানবাহন বা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার জন্যও পরামর্শ দেওয়া হয়েছে।




