প্রয়োজনীয় সংস্কার শেষে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙচুরের শিকার কেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল থেকেই সংস্কার কাজ শুরু হবে এবং স্বাস্থ্যসেবা যাতে একদিনও ব্যাহত না হয়, সে বিষয়ে তিনি ব্যক্তিগত উদ্যোগে সার্বিক সহযোগিতা করবেন।
প্রতিমন্ত্রী বলেন, বুলডোজার দিয়ে রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং শাহ আলী থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।




