প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান দাবি করেছেন যে, ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় বিএনপি জড়িত নয়। তিনি জানান, নিউ গিনি প্রপার্টিজের জমি নিয়ে বিরোধের জেরেই এই ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি এই তথ্য জানান।
রাশেদ খান ব্যাখ্যা করেন যে, নিউ গিনি প্রপার্টিজের পাশের সাবেক সরকারি কর্মকর্তাদের জমির বিরোধের সূত্রেই এই হামলা হয়। নাজিম উদ্দীনের কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে সালমান মুক্তাদির স্টুডিও তৈরি করেন। পরে জমির বিরোধের জেরে নাজিম উদ্দীন গেট তৈরি করলে সাবেক কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে গেট ভাঙতে যান এবং ভুলবশত মুক্তাদিরের স্টুডিওতে হামলা হয়। তিনি বলেন, এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপিকে জড়ানো হচ্ছে।




