ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের ছয় দিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বিভিন্ন রাজ্যের পুলিশপ্রধান ও কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, অতীতে প্রতিবাদে অংশ নেওয়া ব্যক্তিরা যেন নিজ নিজ শহর ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা হতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
প্রয়োজনে প্রতিরোধমূলক আটক এবং আন্দোলনকারীদের অর্থায়নের উৎস খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়। মহারাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সিজেপি নেতা অভিজিৎ দিপকের বাড়ি সেখানে। বামপন্থী সংগঠনগুলির সমর্থনেরও আশঙ্কা করা হয়েছে।



