ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, জ্ঞানেশ কুমার আজ (২৬ সেপ্টেম্বর) পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর মুম্বাই থেকে এই বিক্ষোভ শুরু হবে এবং তা ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়বে।
দলটির অভিযোগ, ভোটার তালিকায় পরিবর্তন এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন এসব অভিযোগ অস্বীকার করেছে এবং তাদের পদক্ষেপ আইনসম্মত বলে দাবি করেছে। এর আগে বিরোধী দল কংগ্রেসও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছিল।








