ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি জানিয়েছেন যে ইরান বর্তমানে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, নিরাপত্তা, প্রতিরক্ষা ও তথ্য-মনস্তাত্ত্বিক ক্ষেত্রসহ বিভিন্ন মাত্রায় ‘সর্বাত্মক ও বহুমাত্রিক’ যুদ্ধে জড়িত।
তিনি আরও বলেন, শত্রুরা গণমাধ্যম ও সাইবারস্পেস ব্যবহার করে জনমত প্রভাবিত করার পাশাপাশি মানুষের মধ্যে মানসিক চাপ ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। কারামি ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তেহরান ‘নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে’ এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।








