কলম্বিয়া প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকার বৃহস্পতিবার জানায়, ১৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কলম্বিয়ার নতুন ডানপন্থী প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকার 'অঞ্চলের জাতীয় নিরাপত্তা' বিবেচনায় এই পদক্ষেপ নিয়েছে।
কলম্বিয়ার সরকার অভিযোগ করেছে যে, ইরান দেশটির নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী 'মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর' সঙ্গে সম্পর্ক রাখে। তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। বোগোতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষিতে তেহরানের ভূমিকারও সমালোচনা করেছে।






