পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহমা ওবায়েদ ইসলাম জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানে গঠিত 'গ্লোবাল অ্যালায়েন্স ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সলিউশন' বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। তিনি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী ফিলিস্তিনিদের মালিকানায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা বাস্তবায়ন, ইউএনআরডব্লিউএ-এর নিয়মিত অর্থায়ন সুরক্ষা, গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধ এবং অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।






