তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরসহ পরিচিত ও ভাইরাল ব্যক্তিত্বরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল হবেন বলে আশা করা যায়।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, প্রথমে সালমান মুক্তাদির বিএনপির বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ করলেও পরে তা অস্বীকার করেন। তিনি প্রশ্ন তোলেন, এভাবে অপতথ্য ছড়ালে সরকার কী পদক্ষেপ নেবে। উপদেষ্টা আরও বলেন, সালমান মুক্তাদির ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হামলার শিকার হয়েছেন, তাই সরকার তার প্রতি সহানুভূতিশীল। তবে তার বক্তব্যও বিবেচনায় নেওয়া প্রয়োজন।



