সরকার দেশের ৪টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।
পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলে, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ুন কবিরকে নীলফামারীতে, অর্থ বিভাগের উপসচিব মোস্তফা আনোয়ারুল করিমকে পটুয়াখালীতে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরে নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



