পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির বলেছেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা জনগণের দ্বারা 'বিতাড়িত' এবং তার রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা প্রতিহিংসামূলক রাজনীতি করেছেন এবং তার অসুস্থ মানসিকতার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, 'এই ধরনের প্রতিহিংসামূলক হেট্রেটের (ঘৃণার) রাজনীতি বন্ধ করতে হবে।'



