রাজধানী ঢাকায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ এবং লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।
সোমবার সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গুলশান আরার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে এবং তার সংশ্লিষ্টতার অভিযোগে দেবাশীষকে গ্রেপ্তার করা হয়েছে।




