ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কোনো প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করা হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে হামলা চালাতে নয়াদিল্লি প্রস্তুত থাকবে। এনডিটিভি ডিফেন্স সামিটে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
রাজনাথ সিং আরও বলেন, ভারত শান্তি ও সহযোগিতা চায়, তবে জাতীয় স্বার্থের বিনিময়ে নয়। কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দিলে সেখানে সংলাপের অবসান হবে। তিনি জোর দিয়ে বলেন, ভারতের শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।





