বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, সরকার সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, সংসদে বিরোধী দলের কথার মূল্য না থাকায় রাজপথে নামতে বাধ্য হয়েছে। বুধবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ ছিল, কিন্তু তা না করায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, আশপাশের দেশের সাথে তুলনা দিলেও বাংলাদেশের অর্থনীতি ততটা বড় নয়।





