জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ন্যাশনাল কনজিউমার্স পার্টি (এনসিপি)। সোমবার (০৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভ থেকে এনসিপির নেতারা বিএনপি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার জনগণের পকেট কেটে দাম বাড়াচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের পকেট কেটে দাম বাড়ায়, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে এই দাম কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।





