বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে কোনো স্থান হবে না। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা ও মহানগর যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, ছাত্র, যুবক, তরুণ-তরুণী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা পর্যন্ত রাজপথে নেমে তাদের বিদায় জানিয়েছে। পুণ্যভূমি সিলেটে কোনো অন্যায় বা অনিয়মের ঠাঁই নেই। তিনি সিলেট শহরের জলাবদ্ধতা দূর করতে প্রায় ৪ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প এবং পুরোনো জেলখানার সাড়ে ১০ একর জায়গায় একটি আন্তর্জাতিক মানের পার্ক ও জাদুঘর নির্মাণের কথা জানান।





