সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাকে চাকরি দেওয়া এবং তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভনসহ নানা অভিযোগে এ প্রশ্ন তোলে সংস্থাটি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবি এসব কথা জানায়।
একই সঙ্গে মরিয়মের মৃত্যু ও এর আগে যৌন ব্ল্যাকমেল বা ‘সেক্সটরশন’-এর অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছে সংস্থাটি। পাশাপাশি জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি দ্রুত প্রণয়নের আহ্বান জানিয়েছে তারা।





