পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আরও দুই বোন, নোরিন নিয়াজি ও উজমা খানকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তাঁদের আরেক বোন আলিমা খানকেও গ্রেপ্তার করা হয়। সোমবার গণশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের ৩ ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলে এক সরকারি কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পাঞ্জাব পুলিশ আলিমা খানের বাড়িতে অভিযান চালিয়ে ইমরান খানের অন্য দুই বোন, তাঁর ভাগনে-ভাগনি এবং তাদের সন্তানদের তুলে নিয়ে যায়। পরে শিশুদের ছেড়ে দেওয়া হলেও তিন বোনকেই লাহোরের কোট লাখপত কারাগারে পাঠানো হয়েছে। এই গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি কমিশনার জারি করেন এবং এটি ৩০ দিনের জন্য কার্যকর থাকবে।






