অভিনেত্রী ও লেখিকা সুচিত্রা কৃষ্ণা মূর্তিও সম্প্রতি এক অনুষ্ঠানে পরিচালক শেখর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্কের শুরুর দিনগুলো স্মরণ করেছেন। একাদশ শ্রেণির ছাত্রী থাকাকালীন এক কলেজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেখরকে প্রথম দেখেন সুচিত্রা এবং তাঁর প্রতি মুগ্ধ হন। প্রায় ৩০ বছরের বয়সের ব্যবধান সত্ত্বেও তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা পরিবারের আপত্তির মুখে পড়ে। সুচিত্রার মা এই বিয়েতে রাজি ছিলেন না এবং তাঁর পা ধরে অনুরোধও করেছিলেন।
কিন্তু সুচিত্রা তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। ১৯৯৯ সালে ২২ বছর বয়সে সুচিত্রা ও ৫২ বছর বয়সী শেখর বিয়ে করেন। তবে বিয়ের পর সম্পর্কে পরিবর্তন আসে এবং প্রায় দুই দশক পর তাঁদের বিচ্ছেদ ঘটে। সুচিত্রা জানান, শেখর তাঁকে প্রেমে ফেলেননি, বরং তিনিই প্রথমে আকৃষ্ট হয়েছিলেন।









