পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে শাহিবজাদা ফারহানের নাম ঘোষণা করেছে। এই পরিবর্তনের ফলে সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে দল থেকেও বাদ পড়েছেন।
বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং হারিস রউফের মতো তারকা ক্রিকেটারদেরও এই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে তারা ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দলে ফিরবেন। এশিয়ান গেমসে দলকে ফাইনালে তোলার পুরস্কার হিসেবে শাহিবজাদা ফারহান অধিনায়কত্ব পেয়েছেন।








