বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা প্রথমবারের মতো তার একটি পূর্ণাঙ্গ কনসার্ট বিশ্বজুড়ে লাইভস্ট্রিম করতে চলেছেন। মাদ্রিদ থেকে এই বিশেষ কনসার্টটি সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশের সময় অনুযায়ী এটি দেখা যাবে ৪ অক্টোবর রাত ১২টার পর থেকে।
কনসার্টটি দেখতে কোনো সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না। Amazon Music অ্যাপ, Prime Video, Fire TV এবং Twitch-এর Amazon Music চ্যানেলের মাধ্যমে এটি উপভোগ করা যাবে। এটি শাকিরার 'Las Mujeres Ya No Lloran' ওয়ার্ল্ড ট্যুরের একটি অংশ।



