অনেকেরই ধারণা, লেবু একটি অ্যাসিডিক ফল হওয়ায় এটি খেলে পেটে গ্যাস বাড়ে এবং আলসারের সমস্যা বৃদ্ধি পায়। তবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তা প্রশমিত করে, যা বদহজম ও গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে।
লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর লবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট ও পটাশিয়াম সাইট্রেটের মতো যৌগ তৈরি করে। এই ক্ষারধর্মী যৌগগুলো পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং গ্যাস ও বুক জ্বালার মতো সমস্যা কমে আসে।







