চিকিৎসকদের মতে, আপেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হলেও এর বীজে অ্যামিগডালিন নামক একটি যৌগ থাকে যা শরীরে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। এই বিষাক্ত রাসায়নিক রক্তে মিশে গেলে হার্ট ও মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে।
তবে দু-একটি বীজ ভুলবশত খেয়ে ফেললে সাধারণত কোনো সমস্যা হয় না। কিন্তু এক কাপ বীজ একসঙ্গে চিবিয়ে খেলে বা এর কফি পান করলে প্রাণঘাতী সায়ানাইড বিষক্রিয়ার আশঙ্কা থাকে। তাই আপেল খাওয়ার সময় বীজের বিষয়ে সতর্ক থাকা উচিত।





