রিমার্ক এইচবি লিমিটেড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। বিক্রয় সাফল্য, বাজার জরিপ এবং ভোক্তাদের মতামতের ভিত্তিতে এই স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয়।
রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, অভিনেত্রী কেয়া পায়েল এবং লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কোনো একক সূচকের ভিত্তিতে নয়, বরং বাজারের গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বকের যত্নের সমন্বিত সুবিধা বিবেচনায় লিলি বডিওয়াশকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানানো হয়।







