চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকোপার্কের প্রায় ১৭ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দেশের দীর্ঘতম সরকারি কেব্ল কারটি ভাঙচুর ও লুটপাটের শিকার হয়ে বন্ধ রয়েছে। প্রায় দুই বছর ধরে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। পার্কের অভ্যর্থনাকক্ষ, টিকিট কাউন্টার, নিয়ন্ত্রণকক্ষ, শৌচাগার ও জেনারেটর কক্ষসহ কেবিনগুলোও ভাঙাচোরা অবস্থায় রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, এটি মেরামত অত্যন্ত ব্যয়বহুল এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় মেরামতের কাজ শুরু করা যায়নি। বিদেশ থেকে কারিগরি দল এনে ক্ষয়ক্ষতি যাচাই ও যন্ত্রাংশ আমদানির প্রয়োজন হলেও তা সম্ভব হচ্ছে না।




