বলিউড অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী সিনেমায় অভিষেক করতে চলেছেন। রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশিত ঝলকে নীল শাড়িতে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় বিদ্যাকে। তার রহস্যময় উপস্থিতি ও অভিব্যক্তি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যার এই নতুন লুক প্রশংসিত হচ্ছে। ভক্তরা তার ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও ট্যাটুসহ নতুন অবতারের প্রশংসা করছেন। রজনীকান্তের সঙ্গে তার রসায়ন এবং পর্দায় মুখোমুখি দৃশ্য নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই সিনেমাটি আগামী ১৫ অক্টোবর মুক্তি পাবে।





