বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ‘জেলার ২’ ছবিতে ‘কান্থা’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি প্রকাশিত তার চরিত্রের প্রথম ঝলকে তাকে নীল শাড়িতে রহস্যময়ী রূপে দেখা গেছে। হাতে জ্বলন্ত সিগারেট এবং মুখের অভিব্যক্তিতে আত্মবিশ্বাস ও দাপট ফুটে উঠেছে।
অনিরুদ্ধ রবিচন্দরের আবহসংগীতের সাথে বিদ্যা বালানের এই প্রবেশ দৃশ্যটি নাটকীয় পরিবেশ তৈরি করেছে। ছবিতে তার চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ এবং টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের (রজনীকান্ত) সাথে তার সম্পর্ক কী, তা নিয়ে নির্মাতারা আপাতত রহস্য রেখেছেন। নেলসন দিলীপকুমার পরিচালিত এই ছবিতে রজনীকান্ত ছাড়াও রম্য কৃষ্ণান, যোগী বাবু, সুরজ ভেঞ্জারামুদু ও এস জে সুরিয়া অভিনয় করছেন।




