সৈয়দ নাফিস সুর ও সহ-কণ্ঠ দেওয়া এবং মৌমিতা বড়ুয়ার গাওয়া ‘কাহিনি এখনো বাকি’ গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছে। গানটিতে নব্বইয়ের দশকের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর গানের সুর ও মেজাজের ছোঁয়া রয়েছে। আসিফ জাহাঙ্গীর পরিচালিত ওয়েব সিনেমা ‘মিশন ডিডিএলজে’-এর জন্য গানটি তৈরি করা হয়েছে।
বাবা ত্রিদিব বড়ুয়ার গানের ডায়েরি থেকে অনুপ্রাণিত হয়ে ছোটবেলায় গানগুলো গাইতে শুরু করেন মৌমিতা। সংগীতের প্রতি তাঁর ভালোবাসা পরিবার থেকেই পেয়েছেন এবং বিভিন্ন সময়ে তিনি ‘সেরাকণ্ঠ’সহ একাধিক রিয়েলিটি শো ও প্রজেক্টে অংশ নিয়েছেন।





