প্রায় সাত মাস ধরে চলমান যুদ্ধ বন্ধে আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ প্রত্যাহার ও সামরিক চাপ কমালে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেবে। আর ওয়াশিংটন বলেছে, ইতিবাচক ফলাফলের সম্ভাবনা থাকলে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেখানে ভাষণ দেবেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।






