ইরান যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া সহ অন্যান্য শর্ত মেনে নিলে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে প্রস্তুত। তবে পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে নিলেও ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো আপস করা হবে না। এই বক্তব্য পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।







