যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া আসামি ক্রিস্টা পাইক বর্তমানে জীবিত আছেন এবং কথা বলছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। ৫০ বছর বয়সী পাইক হাসপাতালে জরুরি চিকিৎসা নিচ্ছেন। ১৯৯৫ সালে এক হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাইক গত সপ্তাহে টেনেসিতে দু’টি ব্যর্থ প্রাণঘাতী ইনজেকশন থেকে বেঁচে যান। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কয়েকদিন অচেতন থাকার পর জ্ঞান ফিরে পান।
বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে দেখছেন। পাইকের সুস্থ হয়ে ওঠা চিকিৎসাগতভাবে অভূতপূর্ব বলে অভিহিত করেছেন তার আইনজীবীরা। কর্তৃপক্ষ এখনো জানায়নি যে তারা আবার মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করবে কিনা। এই ঘটনার পর টেনেসি অঙ্গরাজ্যের গভর্নর বছরের বাকি সময়ের জন্য সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন।







