যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে নিজেদের সব বি-১ ল্যান্সার বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ঘাঁটির কাছে সন্দেহজনক ব্যক্তিদের গ্রেপ্তারের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় এক ডজন বোমারু বিমান যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত ২৭ সেপ্টেম্বর ঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক গাড়ি দেখা যায় এবং সন্ত্রাসবাদের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছিল, তবে তারা সবাই জামিন পেয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী দাবি করেছেন, ঘটনার সঙ্গে ইরানের যোগসূত্র থাকার সম্ভাবনা রয়েছে, যদিও তেহরান তা অস্বীকার করেছে।












