যুক্তরাজ্যের গ্রিন পার্টি তাদের বার্ষিক সম্মেলনে জায়নবাদকে বর্ণবাদ হিসেবে আখ্যায়িত করে একটি প্রস্তাব গ্রহণ করেছে। দলটি মনে করে, জায়নবাদ ইসরায়েলের অনেক ইহুদির জাতীয়তাবাদী আদর্শ হলেও এটি অন্যান্য বর্ণবাদের মতোই নিন্দনীয়।
এই প্রস্তাবের মাধ্যমে গ্রিন পার্টি পুরো ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে একটি একক গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে। দলটি মনে করে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে।












