চিত্রনায়িকা মৌ খান এই মাসেই দুটি ভিন্ন স্বাদের সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন। এর মধ্যে একটি হলো ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমার নতুন সংস্করণ, যেখানে তিনি একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’। এই সিনেমায় মৌ খানের চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং এবং আবেগের জায়গা বলে তিনি জানিয়েছেন।






