লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এখনই নতুন কাউকে দেওয়া হবে না। আগামী আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও অন্য প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলোতে জার্সিটি ড্রেসিংরুমে সংরক্ষিত থাকবে।
২০২৭ সাল পর্যন্ত নতুন ১০ নম্বর নির্ধারণ করতে পারে আর্জেন্টিনা। তরুণ মিডফিল্ডার নিকো পাজ, ভ্যালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রয়েছেন।








