রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা। তিনি জানতে চেয়েছেন, কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর চলার পরও পুলিশ কেন তা ঠেকাতে পারেনি। এই ঘটনায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে এবং শিশুদের টিকাদান কার্যক্রম ঝুঁকির মুখে পড়েছে।
তাসনিম জারা বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশজুড়ে জমি দখলের অভিযোগের সঙ্গে সম্পর্কিত। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত শিশুদের টিকার তথ্য সংগ্রহ করে রেজিস্টার পুনরায় তৈরির আহ্বান জানান, যাতে কোনো শিশু টিকার আওতার বাইরে না যায়। স্বাস্থ্যকর্মীদের কাজের পরিবেশ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।



