রাজধানীর রাড্ডা এমসিএইচ–এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা গভীর উদ্বেগের। স্থানীয়দের অভিযোগ, এই ঘটনার পেছনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ও ঢাকা মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।
নাহিদ ইসলাম অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেয় এবং মূল্যবান সরঞ্জাম লুট করে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।





